মৃত কাফিরদের উদ্দেশ্যে RIP অথবা Rest In Peace বলা ইসলাম বিরোধী কাজ | Rakibul Islam Salafi

মৃত কাফিরদের উদ্দেশ্যে RIP অথবা Rest In Peace বলা ইসলাম বিরোধী কাজ
.
কাফের মুশরিক মারা গেলে আপনি RIP অথবা Rest In Peace বলে সমবেদনা প্রকাশ করেন। নাস্তিক আল্লাহদ্রোহী মারা গেলে আপনি তার উদ্দেশ্যে ফেসবুকে Rest In Peace লিখে স্ট্যাটাস দেন। কিন্তু একজন কাফির নাস্তিক কিভাবে পরকালীন জীবনে শান্তিতে বিশ্রাম নিতে পারে? আল্লাহ ও তাঁর দ্বীনকে অস্বীকার করার পরও আপনার এই সমবেদনার কারণে আল্লাহ তায়ালা কি তার কবর ও জাহান্নামের শাস্তি মাফ করে দিবেন?
.
আল্লাহ তায়ালা বলেনঃ আর যারা কুফরি করেছে এবং আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা জ্ঞান করেছে তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে। [সূরা বাকারা, আয়াত ৩৯]
.
আল্লাহ তায়ালা আরো বলেনঃ নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফির অবস্থায়ই মৃত্যুবরণ করে, সে সকল লোকের প্রতি আল্লাহর ফিরিশতাগণের এবং সমগ্র মানুষের লানত। এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে। তাদের উপর থেকে আযাব কখনও হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। [সূরা বাকারা, আয়াত ১৬১-১৬২]
.
কুরআনের বাণী থেকে আমরা জানতে পারি যে, পরকালীন জীবনে কাফিরের শাস্তি কখনও হালকা করা হবে না এবং তাদেরকে মোটেও অবকাশ তথা বিশ্রাম দেওয়া হবে না। আর আপনি সেই সকল কাফিরদের জন্যই শান্তিতে বিশ্রাম নেওয়ার প্রার্থনা করছেন?
.
আল্লাহ তায়ালা বলেনঃ নবী ও মুমিনের উচিত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হোক, এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে, তারা জাহান্নামের অধিবাসী। [সূরা তওবা, আয়াত ১১৩]
#RIP #Rest_In_Peace

একটা কথা জেনে রাখবেন 🛑
কোরান হাদিস, ইসলামের নিয়ম কানুন আপনার ব্যক্তিগত মতামতের বা আপনার নিজস্ব বিবেকে যা ধরবে তার মতো চলবে না।
দীন ইসলাম এক আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ ধর্ম ।
এখানে কোন ধরনের মানুষ বানানো মতামত চলবে না।

Comments

Popular posts from this blog

Bengali Islamic Books (বাংলা ইসলামিক বই) By Shaikh Abdul Hamid Faizi Al Madani (শায়খ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী)

Bengali Parents Quotes By Rakibul Islam Salafi | বাংলা পিতামাতার উক্তি | রাকিবুল ইসলাম সালাফি

ফেরকা নাজিয়া-এর পরিচয় Identity of Firqa Najia by Rakibul Islam Salafi