সালাফী মানহাজের বৈশিষ্ট্য ০৩ | Characteristics of Salafi Manhaj 03 by Rakibul Islam Salafi
সালাফী মানহাজের বৈশিষ্ট্য রাকিবুল ইসলাম সালাফী সালাফচারিতা পর্ব - ০ ৩ ■ জামা ’ আতবদ্ধ থাকা সালাফে সালিহীনের মানহাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকা ও মুসলিম জামা ’ আতকে আঁকড়ে ধরা। আল্লাহ্ তা ’ আলা বলেন , وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا “ তোমরা সকলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ” । ( সূরা আলে ইমরান ; আয়াত নং ১০৩ ) এই আয়াতে উল্লিখিত হাবলুল্লাহ বলতে ইবনু মাস ’ ঊদ ( রা .)- এর মতে “ জামা ’ আত ” - কে বুঝানো হয়েছে। ( তাফসীরে তাবারী ) ইবনু উমার ( রা .) হতে বর্ণিত , তিনি বলেন , রাসূলুল্লাহ ( স .) বলেছেন , إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي أَوْ قَالَ أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ضَلَالَةٍ وَيَدُ اللَّهِ مَعَ الْجَمَاعَةِ “ আল্লাহ্ তা ’ আলা আমার উম্মাতকে অথবা তিনি বলেছেন মুহাম্মাদ ( স .)- এর উম্মতকে কখনো ভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ করবেন না। আর আল্লাহর সাহায্য জামা ’ আ...